1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

চালকের আসনে থেকেই চতুর্থ দিনের খেলা শেষ করল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও পরাজয়ের পথে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৩৩০ রান করে পাকিস্তানকে ২৯৬ রানে অলআউট করে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসের লিড পাওয়া সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি টাইগাররা। ১৫৭ রানে গুটিয়ে যাওয়ায় পাকিস্তানকে চতুর্থ ইনিংসে চ্যালেঞ্জ ছূড়ে দেওয়া সম্ভব হয়নি। যে কারণে পরাজয়ের পথে বাংলাদেশ।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২০২ রান। টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকালে ৩৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলেছে পাকিস্তান।

৫৬ ও ৫৩ রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া আবিদ আলী। প্রথম ইনিংসে ৫২ রানে আউট হওয়া আব্দুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন।

জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে পাকিস্তানকে ৯৩ রান করতে হবে। শেষ দিনের সকালে কোনো অঘটন না ঘটলে পাকিস্তানের জয় বলতে গেলে নিশ্চিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com