1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

চাচিকে পছন্দ করতেন ভাতিজা, তারপর…

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বগুড়ায় চাচা-চাচির দাম্পত্য সম্পর্ক নষ্ট করতে চাচির নামে ‘মিথ্যা ও কাল্পনিক’ তথ্য দিয়ে বিভিন্ন জনকে ইমেইল করার অভিযোগে ভাতিজা মির্জা শামীম হাসানকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জা শামীম হাসান বগুড়া সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মির্জা সেলিম রেজার ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আজ শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, ভুক্তভোগী নারী শামীম হাসানের চাচি হন। সম্প্রতি একটি ভুয়া আইডি থেকে বগুড়ার গণমাধ্যমকর্মীসহ নানা পেশার ১২৫ ব্যক্তির কাছে ওই নারীর ছবিসহ একটি ইমেইল পাঠানো হয়। তাতে ওই নারীর চরিত্র সম্পর্কে ‘মিথ্যা ও কাল্পনিক’ তথ্য উপস্থাপন করা হয়। ২৫ জুন ভূক্তভোগী নারী সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে গোয়েন্দা পুলিশের সাইবার টিম।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে আটকের পর শামীম জানিয়েছেন, তিনি ওই নারীকে পছন্দ করতেন। তাই সাংবাদিক এবং পরিচিতদের মধ্যে ভুয়া তথ্য ছড়িয়ে চাচা-চাচির সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে তিনি ইমেইলগুলো পাঠিয়েছিলেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, শামীমের বাড়ি বগুড়ায়। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। আটকের পর শামীমকে ভূক্তভোগী নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com