1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

ঘর থেকে তুলে নিয়ে শ্যালিকাকে ধর্ষণ করল দুলাভাই!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাই মুলহাস উদ্দিনের (৩৫) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে মা ও গত ছয় মাস আগে বাবার মৃত্যুর পর একমাত্র ভাইয়ের সঙ্গেই উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিল ওই কিশোরী। ভাই পেশায় অটোরিকশাচালক হওয়ায় বেশিরভাগ সময় থাকতে হয় বাড়ির বাইরে।

এদিকে এই সুযোগে প্রায়ই বাড়িতে আসা যাওয়া করতেন পাশের গ্রামের খালাতো বোনের জামাই মুলহাস উদ্দিন। শনিবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি।

ভাই এসেছে ভেবে দরজা খুলে দেয় কিশোরী। এ সময় মুখে কাপড় বেঁধে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে বাঁশের ঝোপে ওই কিশোরীকে ধর্ষণ করেন মুলহাস। এ সময় কিশোরীর চিৎকার শুনে রাতে কয়েকজন প্রতিবেশী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মুলহাস। পরে ওই কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন স্থানীয়রা।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রোববার রাতে দুর্গাপুর থানায় মামলা করেছেন ওই কিশোরীর ভাই।

ওসি আরও জানান, কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com