1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

গাজীপুর সিটি করপোরেশনে ৩ সদস্যের প্যানেল মেয়র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সিটি করপোরেশনের জন্য তিন সদস্যের প্যানেল মেয়র করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

তিন সদস্যের প্যানেল মেয়ররা হলেন সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলিম মোল্লা ও সংরক্ষিত ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোসা. আয়েশা আক্তার।

এর আগে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হবে না-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেই নোটিশের জবাবে পাওয়ার পর ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।এরপর বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হারান জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com