1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

গবেষণায় ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবি দুই শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিসি অ্যাওয়ার্ড-২০ (ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড) পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস ক্যাটাগরিতে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী এবং বিজ্ঞান ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ সম্মাননা লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘৮ম বার্ষিক কনফারেন্স অন রিসার্স ফাইন্ডিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এ দুই শিক্ষকের নাম ঘোষণা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাফিউল ইসলাম খান চৌধুরী।

গবেষণার বিষয়ে জানতে চাইলে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী বলেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র বিমোচনে কতটুকু সহায়তা করে এ বিষয়ে বাংলাদেশ রুরাল ডেভোলপমেন্ট’র সাথে যৌথভাবে গবেষণা করি।

গবেষণা দেখা যায়, এই ঋণের সুফল প্রান্তিক নারীদের তেমন সহযোগিতা করে না বরং মধ্যভিত্ত শ্রেণী সুযোগ নিয়ে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই নারীকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই ক্ষুদ্র ঋণ পুরুষরা নিয়ে থাকেন।

সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ভৌত রাসায়নিক পদ্ধতিতে বায়োগ্যাস থেকে পানি, কার্বনডাই-অক্সাইড ও হাইড্রোজেন ডাই সালফাইড বের করে মিথেনের পরিমাণ বৃদ্ধি করা এবং ইঞ্জিন ও গৃহস্থালি কাজের জন্য তুলনামূলকভাবে বিশুদ্ধ অধিক কার্যকর বায়োগ্যাস উৎপাদন নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com