1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই ইরানের দাবি—১১টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত, ক্ষতি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

গণপরিবহনের কারণে বাড়ছে সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ার পেছনে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে চলাচলকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উত্তরাঞ্চলের পরিস্থিতি মারাত্মক জানিয়ে মন্ত্রী সতর্ক করেছেন, এখনই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে।

শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী যাতায়াত করে। ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষের যাওয়া-আসা বৃদ্ধি পেয়েছে। আমের মৌসুমে আম কেনা ও ধান কাটার জন্য লোক যাওয়া আসা করছে। এ কারণে করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।’ গণপরিবহনে সরকারের নির্দেশ মেনে যাতায়াত এবং অর্ধেক সিট খালি রাখার তাগিদ দেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘দেশে যখন করোনা নিয়ন্ত্রণে ছিল, তখন সারাদেশের হাসপাতালে ১৫০০-এর মতো রোগী ছিল। সংক্রমণ বাড়ায় বর্তমানে সারাদেশে চার হাজারের মতো রোগী হাসপাতালে ভর্তি আছে এবং প্রত্যেক দিন প্রায় চার হাজারের কাছে নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। এই হারে যদি রোগী বাড়ে, তাহলে হাসপাতালগুলোতে করোনা রোগীদের জায়গা দেয়া কঠিন হয়ে যাবে।’

উত্তরাঞ্চলে অবস্থার অবনতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁয় করোনার সংক্রমণ বেড়েছে। নোয়াখালীতেও করোনা বাড়তি এবং রাজবাড়ী পর্যন্তও পৌঁছে গেছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে টিকা কর্মসূচি এখনো পুরোপুরি চালু করতে পারিনি। আমরা আশা করছি, খুব শিগগিরই টিকা পেয়ে যাবো। চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা পাবো এবং ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে সেখান থেকেও পাবো। কিন্তু এখনো তা পাওয়া যায়নি। টিকা দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন মানুষ সুরক্ষিত হয় না, আরও এক মাস সময় লাগে। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট (ধরন) আমাদের দেশেও এসেছে, এর সংক্রমণ ক্ষমতা ৫০ ভাগের বেশি। কাজেই এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি মেনে নিজেদের, পরিবার ও দেশকে রক্ষা করতে হবে।’

মতবিনিময় সভায় মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, বালিয়াটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন, ধানকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রউফ, সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, তিল্লি ইউনিয়নের চেয়ারম্যান মোরসালিন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com