1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
*”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

খালেদা জিয়ার সুস্থতা চায় না বিএনপি: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুক, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে। তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে, কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করেও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ খালেদা জিয়া এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তার চিকিৎসকরা যেভাবে চায়, সরকার তা করতে বদ্ধপরিকর। কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুক, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।

সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে, বিএনপির এমন মন্তব্যে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক। দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কত ভালো, করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে। অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের চিকিৎসকরা কত ভালো কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com