1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নেই প্রকৃত শ্রদ্ধা, ইশতেহার বাস্তবায়নে সফল সরকার গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের কঠোর শর্তে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত, তেহরানের কড়া অবস্থান দাউদকান্দি পৌরসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত রামপাল বাসস্ট্যান্ডে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, অভিযুক্ত পলাতক ক্রীড়াকে পেশা বানিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত আমেনা বেগম প্রিয়া অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করা বক্তব্যের বিষয়ে ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। একইসঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ভারতের একটি হাসপাতালে চিকিৎসারত আলাল দেশবাসীর উদ্দেশে লিখিত বার্তায় বলেন, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে আমার বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।

তিনি বলেন, আমি প্রিয় স্বদেশভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই।

গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতা আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ আনছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তার নামে বেশ কয়েকটি মামলাও হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com