1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা

কাদের মির্জার চোখ তুলে নিয়ে আসা আমার মায়ের নির্দেশ: মঞ্জু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সেতুমন্ত্রীর ভাগ্নে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেছেন, আমার মায়ের নির্দেশ হল তার (কাদের মির্জা) চোখগুলো তুলে নিয়ে আসা। আজকে রাতের মধ্যে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুঝবেন আন্দোলন কত প্রকার ও কি কি।

সোমবার নিজের ফেসবুক অ্যাকউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ৪৮ ঘণ্টার অবরোধের সময় শেষ হয়েছে। কাদের মির্জা ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে আমরা অবরোধ ডেকেছিলাম। কিন্তু প্রশাসন কাদের মির্জাসহ তার কোন সন্ত্রাসীকে গ্রেফতার করেনি। তাই এই অবরোধ সর্বাত্মকভাবে আজ রাত ১২টা পর্যন্ত চালিয়ে যাবেন। যদি আজ রাত ১২টার মধ্যে এটার সুরাহা না হয়, তাহলে এখানে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।

মঞ্জু বলেন, এখানে আরও তীব্র অবরোধ কর্মসূচি চলবে। আন্দোলনের মুখে এই অপশক্তি ভেসে যাবে। এরপরে কর্মসূচি কি হবে, তা সময় মতো জানানো হবে। শিবিরের ৭টা ছেলেকে আপনার নেতৃত্বে খুন করা হয়েছে। অথচ আপনি বলেন, শিবিরের ছেলেরা ভালো। তাহলে খুন করিয়েছেন কেন।

কাদের মির্জার ছোট ভাই শাহদাতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনার ছোট ভাই শাহদাত সালিশ বাণিজ্য করে ওই এলাকার হাজার হাজার মানুষকে অতিষ্ট করে তুলেছে। আপনি অন্যকে ভূমিদস্যু বলেন। আপনার ভাইয়ের একশ একর ভূমি কোথা থেকে এলো। তারতো কিছুই ছিল না।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের একটা অংশ আপনার সাথে কেন? আপনার সাথে তো আওয়ামী লীগের কোন নেতাকর্মী নেই। আছে মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী। মনে করেছেন সবাইকে হামলা করে, আক্রমণ করে আপনি এখানে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আপনাকে কেউ ছেড়ে দিবে না। ব্যক্তিগত ভাবে আমি আমার কথা বলি, আমার মায়ের নির্দেশ হল তোর (কাদের মির্জা) চোখগুলো তুলে নিয়ে আসা। আজকে রাতের মধ্যে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুঝবেন আন্দোলন কত প্রকার ও কি কি। একদিন কোম্পানীগঞ্জের মানুষের আদালতে তোমার বিচার হবেই হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মির্জা তোমাকে দেখিয়ে দিবে আন্দোলন কত প্রকার ও কি কি। তুই আমাদের কোনো আত্মীয় নয়। তোকে ওই খাতা থেকে বাদ দেওয়া হয়েছে। তোর মত বিকৃত রুচির মানুষ আমাদের আত্মীয় হতে পারে না।

এ সময় সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে মঞ্জু বলেন, ভাইয়ের প্রতি এতো দরদ হলে তাকে পাগলা গারদ বা কোথাও নিয়ে আটকান। নয়তো মানুষ পিটিয়ে মেরে ফেললে এটার দায় দায়িত্ব কেউ নিবে না।

উল্লেখ্য, গত শনিবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু নিজের ফেসবুকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে পরবর্তী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দেন। কাদের মির্জার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা বাদলের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এই অবরোধ ডাকা হয়। তবে বাদলের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মিজানুর রহমান বাদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী। আর কাদের মির্জা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com