1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা জোরদার, কুয়েত-বাহরাইন-কাতারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর জরুরি আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদে চীফ হুইপ ও হুইপ নিয়োগ জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্রপতির ভাষণ স্থগিতের দাবি—প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর চিঠি শীত বিদায়, ঢাকায় স্বস্তির বৃষ্টি — আরও ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস *বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ* মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী *নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো* জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণের টিসিবি পণ্য তেল জব্দ দুইজন কালো’বাজারী গ্রেফতার-

কলেজের নিরাপত্তারক্ষী এখন অধ্যক্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক সময়ে যে কলেজে মালির কাজ করতেন, ছিলেন নিরাপত্তারক্ষী দায়িত্বে, সেই কলেজেরই অধ্যক্ষ হয়েছেন এক ব্যক্তি। তার জীবনের গল্পটা অনেকটা সিনেমার মতো মনে হলেও অধ্যক্ষ হওয়ার পেছনে তার সংগ্রামের কাহিনি উদ্ধুদ্ধ করার মতোই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির ঈশ্বর সিংহ বদগাহ। ভারতের ছত্তীসগঢ়ের বৈটলপুরের একটি প্রত্যন্ত গ্রামে তার জন্ম। গ্রামের স্কুলেই পড়াশোনা করে বেড়ে ওঠেন। পরিবারে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। ফলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পরই সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয় তাকে।

চাকরির সন্ধানে বৈটলপুরের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছিলেন ভিলাই শহরে। সেখানে প্রথমে একটি কাপড়ের দোকানে মাসিক ১৫০ টাকা বেতনে কাজ নেন তিনি। কিন্তু প্রতকূল পরিস্থিতি তার পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা দমাতে দেননি। ফলে কাজ করতে করতেই শহরের কল্যাণ কলেজে ভর্তি হন।

কলেজে ভর্তি হওয়ার বেশ কয়েক দিন পর কলেজেরই বাগানে মালির কাজ নেন। চাষি পরিবারের ছেলে, ফলে গাছগাছালি সম্পর্কে ভালোই ধারণা ছিল ঈশ্বরের। বেশ কিছু দিন মালির কাজ করার পর, কলেজে চৌকিদারের কাজও জুটিয়ে নেন। মাঝে মাঝে কলেজের নির্মাণকাজে সুপারভাইজারের কাজেও সহায়তা করতে শুরু করেন।

নির্মাণকাজে ইশ্বরের দক্ষতা দেখে কলেজ কর্তৃপক্ষ খুশি হয়। তাকে কলেজের সব নির্মাণকাজের সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয় পূর্ণ সময়ের জন্য। ইতিমধ্যেই ১৯৮৯ সালে স্নাতক শেষ করেন তিনি। তাকে কলেজে স্থাপত্যের শিক্ষকতার জন্য আংশিক সময়ের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি তিনি এমএড, বিপিএড এবং এমফিল করেন। এরপর তাকে সহকারী অধ্যাপকের পদে নিয়োগ করা হয়। যোগ্যতা ও অভিজ্ঞতাই তার অধ্যক্ষ হওয়ার পথ মসৃণ করে দেয়।

ঈশ্বর সিংহ বদগাহ বলেন, ‘একজন মালি থেকে অধ্যক্ষ হওয়ার পথটা মোটেই সহজ ছিল না। এর পেছনে নিজের যেমন খিদে ছিল, তেমনই কলেজের প্রত্যেক শিক্ষক এবং পড়ুয়াদের সহযোগিতা এই পথকে একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়েছে।’ ১৯৮৯ সালে কলেজের মালির কাজ করতেন ঈশ্বর। ২০০৫ সালে সেই কলেজেরই অধ্যক্ষ হন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com