1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

করোনায় মারা গেলেন জাবির সাবেক উপাচার্য

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান (৭৪)।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানী কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

যে ছয়জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন তাদের মধ্যে খন্দকার মুস্তাহিদুর রহমান একজন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসটি তিনিই নিয়েছিলেন। ১৯৭১ সালে তিনি এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে অবসর গ্রহণের আগ পর্যন্ত অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন।

খন্দকার মুস্তাহিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৪ সালে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে সফলতার সঙ্গে তার চার বছর মেয়াদ পূর্ণ করেন।

সাবেক এ উপাচার্যের মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষকদের দুই সংগঠনের নেতারা, ক্যাম্পাসের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com