1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

করোনার থাবায় বিশ্বে মৃত ও আক্রান্ত বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছে চার হাজার ৯৪৭ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৫৪৮ জনে। আর শনাক্ত হয়েছে তিন লাখ ৩৯ হাজার ৯২৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৫৬৮ জন।
এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৬১৮ জন।

এর আগে সোমবার করোনায় মৃত্যু হয়েছিল চার হাজার ৫৯৫ জনের। শনাক্ত হয়েছে তিন লাখ ২৭ হাজার ১১৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে চার কোটি ৬৯ লাখ ২২ হাজার ১৪০ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৬৭ হাজার ৩৮১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮১৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৫৮ হাজার ৪৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ১৪ হাজার ৬৯৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৭ হাজার ৯৫৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৯৭ হাজার ৩১১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪০ হাজার ৬৩২ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৫৪ হাজার ১৯২ জন। মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৬৯৩ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com