1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার দ্বিতীয় দিনে মাননীয় সংসদ সদস্য শাহাজান চৌরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১০৪ বছর বয়সে হজে মারসিয়াহ, পোরিজ বিক্রি করে সঞ্চয়ে পূরণ করলেন আজীবনের স্বপ্ন ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, স্বস্তির ফিরতি যাত্রায় নেই ভোগান্তি ‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন

ওজন ও ডায়াবিটিস নিয়ন্ত্রণে পটলের নানান গুণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাধারণত স্বাস্থ্য গুণে সমৃদ্ধ সবজির কথা বলা হলে পটলের নাম মাথায় আসে না। কিন্তু সাধারণ ভাবে বাঙালি পটলকে যতই তাচ্ছিল্য করুক, বিজ্ঞান সম্পূর্ণ উল্টো কথাই বলছে। বিশেষজ্ঞদের মতে ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ পটল অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি।

১। কোষ্ঠকাঠিন্য দূর করতে : পটলের প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার পাচনতন্ত্র ভাল রাখতে সাহায্য করে ও মল নির্গমনে সহায়তা করে। ফলে পটল যেমন এক দিকে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে পারে, তেমনই অন্য দিকে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে : পটলের বেশ ভাল পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়। ভিটামিন-সি এক দিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অন্য দিকে জারণ প্রক্রিয়ায় সৃষ্ট বিভিন্ন ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের ক্রিয়া থেকে দেহকে রক্ষা করতেও সাহায্য করে। বিশেষত মরসুম বদলের সময়ে হওয়া সর্দি-জ্বর প্রতিরোধ করতে কাজে আসতে পারে পটল। লিভারের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্যও পটল বেশ উপকারী।

৩। ওজন নিয়ন্ত্রণে : পটলে যে ফাইবার পাওয়া যায়, তা পাচিত হতে দীর্ঘক্ষণ সময় লাগে। ফলে দীর্ঘক্ষণ খিদে পায় না। আবার একশো গ্রাম পটলে মাত্র ২০ ক্যালোরি থাকে। ফলত যারা ওজন কমানোর চেষ্টা করছেন ও বুঝতে পারছেন না কোন খাবার খাওয়া উচিত তাদের জন্য পটল একটি ভাল বিকল্প হতে পারে।

৪। কোলেস্টেরল কমাতে : পটল রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে ও ভাল কোলেস্টেরল বা এইচডিএল বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে হৃদ্‌যন্ত্র ভাল থাকে। কমে স্ট্রোকের ঝুঁকি।

৫। ডায়াবিটিস নিয়ন্ত্রণে : পটল ও পটলের বীজ ডায়াবিটিস রোগীদের জন্য বেশ উপযোগী। পটলে ফ্ল্যাভিনয়েড জাতীয় উপাদান থাকে, থাকে কপার, পটাশিয়াম ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে বেশ কার্যকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com