1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে সময়মতো সকল পরীক্ষা সম্পন্ন করা যাবে। এতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, সারা বিশ্বেরই এক নন্দিত নেতা। বাংলাদেশকে সদর্পে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বে তিনি প্রশংসিত। এটি আমাদের জন্য সারাদেশের জন্য গর্বের। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। এবং চতুর্থ শিল্প বিপ্লবের গর্বিত অংশীদার হবো।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাউশি মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com