1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা

এবার করোনার আক্রান্ত প্রসেনজিৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টালিউডের সবচেয়ে বড় তারকা প্রসেনজিৎ চ্যাটার্জিও করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। এ খবরে বিষাদ আর দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে তার ভক্তদের মনে।

প্রসেনজিৎ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

বলে রাখা প্রয়োজন, প্রসেনজিতকে বলা হয় ইন্ডাস্ট্রি। অর্থাৎ পুরো টালিউডের প্রতীক তিনি। বাণিজ্যিক ঘরানার সিনেমায় একসময় রাজ করেছিলেন। এখন গল্পনির্ভর সিনেমাগুলোতে নিজের অনবদ্য অভিনয়শৈলি ফুটিয়ে তুলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এদিকে বুধবার আরও দু’জন টালিউড তারকা করোনার খবর দিয়েছেন। একজন স্বস্তিকা মুখার্জি অন্যদজন জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম। এর মধ্যে রূপম সপরিবারে আক্রান্ত হয়েছেন। বলাই বাহুল্য, সাধারণ মানুষের মতো তারকারাও রেহাই পাচ্ছেন মহামারি এই ভাইরাস থেকে।

এর আগে টালিউডের সুপারস্টার দেব, জিৎ গাঙ্গুলি, অরিজিৎ সিং, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্রসহ অনেকেই করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দেব ইতোপূর্বে সুস্থ হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com