1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন* ছয় আঙুলের ভিডিও নিয়ে বিতর্ক: এআই গুজব নাকচ, জীবিতই আছেন Benjamin Netanyahu

এক-এগারোর কুশীলবদের বিচার করতে হবে: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিচার বিভাগীয় কমিশন করে এক-এগারোর কুশীলবদের বিচার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, ২০০৭ সালে নামধারী তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত সুশীল, তথাকথিত অর্থনীতিবিদসহ লোভী ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। শেখ হাসিনা নির্বাচন, গণতন্ত্র চেয়েছিলেন বলে কারা তাকে কারান্তরীণ করেছিল; গণতদন্ত কমিশন করে, বিচার বিভাগীয় কমিশন করে সেই আদর্শহীন, লুটেরাদের বিচার করতে হবে, বলেন বাহাউদ্দিন নাছিম।

রোববার (১৮ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ২০০৭ সালে নামধারী তত্ত্বাবধায়ক সরকারের অপশাসনের প্রতিবাদে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গর্জে উঠেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সে সময়কার ছাত্রলীগকে আমি সালাম জানাই, স্যালুট জানাই। সেদিন বিরাজনীতিকরণের জন্য আমাদের দলের কেউ কেউ জড়িত ছিল। সংস্কারের নামে গ্রেফতারের রাস্তা তৈরি করেছিল। লোভী, চক্রান্তকারী সেই রাজনীতিবিদদেরও চিনতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তার নেতৃত্বেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com