1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

একদিনে করোনা শনাক্ত প্রায় ১৫ হাজার, মৃত্যু ১৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১০ হাজার ৯০৬ জন; শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ।

আজ সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৯৯৯টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। ময়মনসিংহ বিভাগে ৩ জন ও সিলেট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com