1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

ইয়াবা ঠেকাতে আমি গাঁজার পক্ষে: এনবিআর চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, আমি গাঁজার পক্ষে নই। কিন্তু গাঁজা দিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল ঠেকানো গেলে আমি গাঁজার পক্ষে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-এটিএমএ (আত্মা) এর প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, শুধিমাত্র কর হার আর দাম বাড়িয়ে তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণ কিংবা জনস্বাস্থ্যের ওপর বিশেষ ‘ইমপ্যাক্ট’ হয় না। এ জন্য উচ্চবিত্ত তো নয়ই, নিম্নবিত্তের মানুষও নেশা ছাড়বে না। বরং, সন্তানের পড়ালেখার খরচ কেটে ঐ টাকা নেশায় যাবে, কিংবা তাদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরিমাণ কমে যাবে।

তামাকবিরোধী সংগঠনটির উদ্দেশে তিনি বলেন,‘আপনারা তামাকের দাম বাড়াতে বললে তামাক কোম্পানিগুলো খুশি হয়, আমরা খুশি হই। কিন্তু দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণ করা যায়, আপনাদের (তামাক বিরোধী জোট) এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দাম বাড়িয়ে ফেনসিডিল ও হেরোইনের দিকে ঠেলে দিতে চাই না।

তিনি আরো বলেন, যখন গাঁজা সুলভ ছিল, তখন হেরোইনসহ অন্যান্য মারাত্মক ক্ষতিকর নেশা এবং মানুষ খুনের মতো অপরাধ কেমন ছিল, আর বর্তমানে সে পরিস্থিতি কেমন দাঁড়িয়েছে, তা স্টাডি করা দরকার। এছাড়া মাত্রাতিরিক্ত দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কারণে অন্যান্য ক্ষতিকর নেশা আরো বাড়ছে কিনা, তা সম্পর্কে জানার অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com