1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনের একমাত্র উপায় ‘দ্বি-রাষ্ট্র সমাধান’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিরসনে ‘দ্বি-রাষ্ট্র সমাধানই’ একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

‘গাজা পুনর্গঠনে’ ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। খবর এএফপি।

স্থানীয় সময় শুক্রবার বাইডেন বলেন, ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হচ্ছে এ সংঘাত নিরসনের ‘একমাত্র উপায়’। খবর এএফপি’র।

একই সঙ্গে এ অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব ‘দ্ব্যর্থহীনভাবে’ মেনে না নেওয়া পর্যন্ত ‘সেখানে কোনো শান্তি হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন নেই।’

‘তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এটিই একমাত্র জবাব, এটিই একমাত্র পথ’ যোগ করেন তিনি।

এ সময় চলমান সংঘাতের মূল কেন্দ্র জেরুজালেমে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ বন্ধে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধানের ধারণা কয়েক দশক ধরে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচিত হয়ে আসছে। এই কূটনীতির মূল ভিত্তি ইসরায়েলের পাশাপাশি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেম হবে দুই রাষ্ট্রের রাজধানী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com