1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ইবি ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপার একটি ভাড়া ছাত্রীনিবাসে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পড়ুয়া এক শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় থাকা ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে ইবি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করে ভিডিও উদ্ধারের আকুতি করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে শৈলকুপার শেখপাড়া বাজারের একটি ছাত্রীনিবাসে ঘটনাটি ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী সোমবার রাত ৮টার দিকে শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংক শাখার পেছনের ছাত্রীনিবাসে গোসল করছিলেন। এ সময় শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার এক ছেলে তার গোসলের ভিডিও ধারণ করতে থাকে। ওই ছাত্রী ভিডিও করা দেখে চিৎকার দিয়ে উঠলে অভিযুক্ত ছেলেটি পালিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রী বলেন, আমি যখন গোসল করি, তখন একটা ছেলে বাইরে থেকে লাঠির মাথায় ক্যামেরা বেধে ভিডিও ধারণ করছিল। আমি বুঝতে পারলে সে পালিয়ে যায়। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিডিওটি উদ্ধার করতে আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছি।

এদিকে অভিযোগ উঠেছে, ওই ছাত্রী এবং তার সহপাঠীরা বিষয়টি রাতেই প্রক্টরকে জানালে প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে যাননি। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিষয়টি জানালে তারা সাফ জানিয়ে দিয়েছেন এলাকাটি তাদের এখতিয়ারের বাইরে।

এ বিষয়ে ছাত্রীনিবাসের মালিক তহমিনা খাতুন মঙ্গলবার বিকেলে বলেন, সোমবার রাতে এমন একটি ঘটনা ঘটেছে। আমরা একটা ছেলেকে সন্দেহ করছি। এখন পুলিশ যদি সহায়তা না করে তবে মেয়েটি ক্ষতিগ্রস্ত হবে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েটি ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে একটি ছেলেকে সন্দেহ করেছে। আমরা বিষয়টি শুনেছি। গোপনে করা ভিডিওটি উদ্ধারের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com