1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টোলা সার্জন্স (ISOFS) ২০২৪ কনফারেন্স ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : “২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূলের প্রতিশ্রুতি”এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সোসাইটি অফ অবস্টেটিক্যাল ফিস্টুলা সার্জন (ISO/S) কনফারেন্স।

, বিশ্বের বিভিন্ন ৫শতাধিক চিকিৎসক, স্বাস্থ্যবিশেষজ্ঞ, গবেষক এতে অংশগ্রহণ করছেন।
১২-১৩ ডিসেম্বর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে মূল কনফারেন্স অনুষ্টিত হচ্ছে। এবারের কনফারেন্সের মূল উদ্দেশ্য প্রসবজনিত ফিস্টুলা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করা এবং এই রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী যৌথ প্রচেষ্টা গড়ে তোলা। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা করবেন।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নূরজাহান বেগম, উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মো: সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডা. মো: সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও ইউএনএফপিএ, ইউএসএইড, ফিটোলা ফাউন্ডেশন, ফিগো, আইডিবি’র প্রতিনিধি উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।
উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উক্ত কনফারেন্স এবং ISOFS এর সভাপতি অধ্যাপক সায়েবা আকতার ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব দেশ থেকে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশে ৯-১৩ ডিসেম্বর কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ১৬৭ জন বিদেশি প্রতিনিধি ৩৪ টি দেশ থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, এই সংস্থাটিকে গত দুই বছর থেকে অধ্যাপক সায়েবা আকতার নেতৃত্ব প্রধান করছেন।তিনি বলেন, ISOFS Fistula Strategy করার উদ্যোগ নিয়েছেন যার মাধ্যমে ২০৩০ এর মধ্যে ফিষ্টোলা নিমূলের রূপরেখা তৈরী করা হয়েছে। ISOFS এর প্রধান কার্যালয় বাংলাদেশে হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করি।
ইউএনএফপিএ ২০০৩ সাল থেকে ফিষ্টোলা নির্মূল বিষয়টি নিয়ে অত্যন্ত জোরালো ভাবে কাজ করছে। বাংলাদেশে সরকারী ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন হাসপাতালও এই বিষয়টি নিয়ে কাজ করছেন।

ফিস্টুলা একটি জটিল শারীরিক অবস্থা, যা সাধারনত দীর্ঘস্থায়ী বা জটিল প্রসবের কারণে নারীদের মূত্রনালী বা পায়ুপথের মধ্যে অস্বাভাবিক যোগাযোগের সৃষ্টি করে। এর ফলে রোগীরা মূত্র বা মল নিঃসরণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সমাজের কাছে অপমানিত হন। এটি সাধারণত গরীব, প্রত্যন্ত এবং স্বাস্থ্যসেবা সংকটাপন্ন এলাকায় বেশি দেখা যায়। বিশ্বের নানা প্রান্তে, বিশেষত আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার কিছু অঞ্চলে, প্রতি বছর প্রায় ১০ লাখ নতুন ফিস্টুলা রোগী তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com