1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

আসুন দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই ঐক্যবদ্ধ হই: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আসুন- এই ভয়াবহ দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এতে কোনো দ্বিমত নেই। এই সরকারকে সরিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি আহ্বান জানান। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফারহাদের দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আয়োজনে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আসুন- আজকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যের মধ্য দিয়ে দুর্বার একটা গণআন্দোলন সৃষ্টি করি। সেই গণআন্দোলনের মধ্যদিয়ে এই অবৈধ সরকার যারা বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে বসে আছে, তাদের সরিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি।

বিএনপি মহাসচিব বলেন, আবরার হত্যার পরে সেদিন যারা সোচ্চার হয়েছিল সে তরুণ সমাজের আজকে কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না। পরিবর্তন আসে সবসময় তরুণ এবং যুবকদের মাধ্যমে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেই তরুণ-যুবকদেরকে আমরা সামনে দেখতে পাচ্ছি না। আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আবরার হত্যা এ দেশের যে সামগ্রিক সংকট, সেই সংকটের একটা প্রতিচ্ছবি। বহু আবরার হত্যা হয়েছে এবং আমরা সবাই জানি আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মীদের গুম করে ফেলা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এর কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুদূরপ্রসারি আধিপত্যবাদী চক্রান্ত।

তিনি বলেন, আজকে এই সরকার আধিপত্যবাদের তাবেদারি করছে এবং একটি পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার শুধু আজকে নয়, তারা ১৯৭২-৭৫ সাল পর্যন্ত একটি তাবেদারি সরকারের ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশকে তারা একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটি মোড়ক লাগিয়ে একই কায়দায় সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং তাবেদারি রাষ্ট্র গঠন করতে চায়।

মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ চিরকাল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে যুগ যুগ ধরে। আমি বিশ্বাস করি কখনোই বাংলাদেশের মানুষকে এভাবে পরাজিত করা সম্ভব হবে না। এই সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই সরকারের কীর্তিকলাপ বর্ণনা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। বলার কোনো জায়গা নেই এই সরকার কয়েক বছরে বাংলাদেশকে পুরোপুরিভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এর কোথাও কোনো জবাবদিহিতা নেই, এর কোথাও কোনো ন্যায়বিচার নেই। কোনো মানুষের জীবন এবং জীবিকার কোনো কিছু তারা অবশিষ্ট রাখেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com