1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

আমাকে বলতে দিন, অধৈর্য হবেন না: এমপি হারুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

ডেস্ক: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের বক্তব্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমাকে বলতে দিন, অধৈর্য হবেন না, মাননীয় স্পিকার আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। সোমবারের এ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমি চৌধুরী সভাপতিত্বা করেন। এসময় তিনি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনও আগ্রহ নেই বলেও মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেখানে ভোট হয়নি। আমি নির্বাচনের আগে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছি নির্বাচন যাতে সুষ্ঠু হয়। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, স্বরাষ্টসন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম যাতে নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। আমি ভোটের দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। সেখানে কোনো ভোট হয়নি। তুলনামূলকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিতর্ক কম হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবেন। নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের কোনো আগ্রহ নেই।

হারুনুর রশিদ এসময় প্রধানন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো, চাঁপাইনবাবগঞ্জের ওই নির্বাচনে যে অনিয়ম, দুর্নীতি হয়েছে তার সঙ্গে জাড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী তারা কথা দিয়েছিলেন, নির্বাচন সুষ্ঠু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com