1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আজ মধ্যরাত থেকে চলবে নৌযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৯৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিবেদক: লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল করবে। তবে এই সময়ে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার বিআইডব্লিউটিএর নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগের মঙ্গলবারের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান- লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রী ও সংশ্নিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com