1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই ইরানের দাবি—১১টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত, ক্ষতি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ

আইপিএলের বাকি অংশও আরব আমিরাতে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী কয়েক মাস টি-টোয়েন্টির জমজমাট লড়াইয়ে ব্যস্ত থাকবে মরুর দেশ আরব আমিরাত। করোনার কারণে মার্চের শুরুতে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জুনের প্রথম সপ্তাহ থেকে ফের শুরু হওয়ার কথা রয়েছে এই দেশটিতে।

এবার জানা গেল, করোনার কারণে স্থগিত আরেক ক্রিকেট আসর আইপিএলও হবে আরব আমিরাতেই। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগটির বাকি অংশ আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হওয়ার কথা।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিশেষ সাধারণ সভার পর আগামী ২৯ মে আরব আমিরাতের নামটি ঘোষণা করবে।

সূত্রটি আরও জানিয়েছে, আইপিএলের জন্য আগস্ট থেকে শুরু ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যকার ‘গ্যাপ’ কমিয়ে আনার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অনুরোধ জানাবে বিসিসিআই।

শিডিউল অনুযায়ী এই দুই টেস্টের মাঝখানে ‘গ্যাপ’ আছে নয়দিনের। বিসিসিআই এটাকে চারদিনে নামিয়ে আনতে চাইছে। সূত্রটি বলেছে, ‘বিসিসিআই যদি এই গ্যাপটা কমিয়ে আনতে পারে, তবে বাড়তি পাঁচদিন পাবে কাজে লাগানোর মতো।’

যদিও ৫ ম্যাচ টেস্ট সিরিজের ৪১ দিনের উইন্ডোতে বদল আনার ব্যাপারে ইসিবির সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কথা বলেনি বিসিসিআই। বিশেষ সাধারণ সভার পর সেই সিদ্ধান্ত হবে।

কিন্তু যদি কোনো কারণে ইংল্যান্ড সিরিজের সূচি বদলাতে না পারে, তবে আইপিএলের দ্বিতীয় অংশটা ৩০ দিনের মধ্যেই সারতে হবে বিসিসিআইকে। সেক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে টুর্নামেন্টটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com