সারাদেশ – bongonewsbd24.com

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওয়ার্ক পারমিট ও টুরিস্ট ভিসা পুনরায় চালুর দাবিতে জোরালো আওয়াজ উঠেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় দেশটির শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে এবং বিপুলসংখ্যক সম্ভাবনাময় কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশের অন্যতম প্রধান রেমিট্যান্স উৎস। প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাসী আয়ের মাধ্যমে দেশে আসে, যার একটি বড় অংশই আসে ইউএই থেকে। দুবাই, শারজাহসহ বিভিন্ন শিল্পনগরীতে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। নির্মাণ, সেবা, পরিবহনসহ নানা খাতে তাদের দক্ষতা ও কর্মনিষ্ঠা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

তবে বর্তমান ভিসা জটিলতার কারণে এই চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে নতুন শ্রমিক পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা মারাত্মক সংকটে পড়েছেন। তারা জানান, ব্যবসা সম্প্রসারণ বা কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজনীয় জনবল থাকা সত্ত্বেও বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে না পারায় বাধ্য হয়ে অন্যান্য দেশের শ্রমিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে একদিকে ব্যয় বাড়ছে, অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী প্রসঙ্গে বলেন, “বাংলাদেশি শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। এখানে তাদের চাহিদা রয়েছে। কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে আমরা নিজের দেশের মানুষকে কাজ দিতে পারছি না। এটি অত্যন্ত হতাশাজনক।”

তিনি আরও বলেন, “এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা জোরদার করা, উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এই অচলাবস্থা দূর করা সম্ভব।”

প্রবাসী ব্যবসায়ী ওশেফালী আক্তার আখিঁ (সিআইপি)

প্রবাসী নারী উদ্যোক্তা ও আল বোরাক গ্রুপ অপ কোম্পানির ম্যানেজিং পার্টনার বলেন। সংশ্লিষ্টরা মনে করেন, ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলে তা শুধু শ্রমবাজারই নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক হবে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক আয়ের উৎস আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা আশা করছেন, অচিরেই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে আবারও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন বাংলাদেশি শ্রমিকরা।

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা
দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি : দাউদকান্দি উপজেলা-তে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ দমনে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা এলাকায় মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

ওসি এম এ বারী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে সক্রিয় হয়েছেন। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি সতর্ক করেন। এছাড়া গৌরীপুর হাইওয়ে সড়কের পাশের দোকান রাত ১০টার পর খোলা রাখা যাবে না বলে নির্দেশনা দেন। সড়কে সিএনজি ও অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি।

সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক সুপারিশ গৃহীত হয় এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি ,কুমিল্লা | ৩০ এপ্রিল ২০২৬ : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামীসহ মোট ১০ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর নির্দেশনায় এসআই (নিঃ) ইমাম উদ্দীন ও এএসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এসময় ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ সরকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল্লাহ সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও একই অভিযানে দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে আরও ৯ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামীদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রথমে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম.মিজানুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিলারা শিরিন, চালিভাঙ্গা নৌ-ফাড়ির ইনচার্জ মোঃ আজমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন, মোঃ মাইনুদ্দিন মুন্সি (তপন), মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুবদলের সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন এবং পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফুলতলা বাজারে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং ঔষধ প্রশাসনের অভিযান পরিচালিত।
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।২৯শে এপ্রিল ২০২৬বুধবার, খুলনা।

আজ দুপুর আনুমানিক ০২-০৫মিনিটের সময় খুলনা জেলার ফুলতলা বাজারে স্বনামধন্য কয়েকটি ফার্মেসিতে, উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং খুলনা জেলা ও বিভাগীয় ওষুধ প্রশাসন কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।জানা যায় খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম এবং ফুলতলা উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট জনাবা সূচি রানী সাহার নেতৃত্বে, ফুলতলা থানা পুলিশের সহায়তায় ফুলতলা বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ও অনিবন্ধিত কোম্পানির ওষুধ বিক্রয় বন্ধে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে কয়েকটি ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ও অনিবন্ধিত কোম্পানির ওষুধ জব্দ করেন এবং আর্থিক দন্ড প্রদান করে ভবিষ্যতে এই ধরনের অপরাধ না করার জন্য সতর্কবার্তা প্রদান করেন।

*সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?*
অদিতি করিম : একটি সরকারি সংস্থায় মহাপরিচালক পদ শূন্য হলো। এই পদের জন্য যিনি যোগ্য, সিনিয়র এবং সৎ তার পদোন্নতি নিশ্চিত প্রায়। কিন্তু যেদিন তার পদোন্নতির আদেশ জারি হবে, সেদিনই বিদেশে থাকা এক ইউটিউবার তার বিরুদ্ধে একটি কনটেন্ট পোস্ট করল। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেল।

কনটেন্টটির মধ্যে কোনো তথ্য-প্রমাণ নেই। শুধু তাকে গালাগালি। এমন সব অভিযোগ তার বিরুদ্ধে আনা হলো যার ধারেকাছেও নেই ওই ব্যক্তি। কিন্তু ওই কনটেন্ট প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার পদোন্নতি আটকে গেল।

ইউটিউবার বিদেশে থাকলেও বাংলাদেশে তার প্রচুর ভিউ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভয় পেলেন। এখন যদি তাকে পদোন্নতি দেওয়া হয় তাহলে হয়তো তার বিরুদ্ধেও কুরুচিপূর্ণ আক্রমণ করা হবে। তাই তাকে বাদ দিয়ে একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা ইউটিউবে প্রচারিত কনটেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা করলেন। কিন্তু আদালত তার মামলাটি পর্যন্ত গ্রহণ করলেন না। কারণ জানার জন্য তিনি বিচারকের সঙ্গে সাক্ষাৎ করলেন। বিচারক তার পূর্ব পরিচিত। খাস কামরায় ডেকে তাকে চা পানে আপ্যায়িত করে বললেন, এরা খুবই বিপজ্জনক। এদের বিরুদ্ধে মামলা নিলে আমারই বারোটা বাজিয়ে দেবে। অগত্যা এই হতভাগ্য কর্মকর্তা চাকরি থেকে ইস্তফা দিলেন। চাকরি ছেড়ে দেওয়ার এক মাস পর তিনি জানতে পারলেন, যিনি মহাপরিচালক হয়েছেন, তিনি ইউটিউবারকে ম্যানেজ করে তার বিরুদ্ধে এই কনটেন্টটি করিয়েছেন। এই একটি ঘটনা বলে দেয় বাংলাদেশে সোশ্যাল মিডিয়া এখন কত বড় দানবে পরিণত হয়েছে।

সোশ্যাল মিডিয়ার কোনো জবাবদিহিতা নেই। নেই কোনো সেন্সর। তাদের জন্য কোনো আইন নেই। সবাই তাদের কাছে যেন রীতিমতো জিম্মি হয়ে আছে। প্রশ্ন উঠেছে, এরা কি এখন সমান্তরাল সরকার হয়ে গেছে? সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এরা প্রভাব বিস্তার করছে।

এদের আতঙ্কে অস্থির রাজনীতিবিদ, আমলা, পুলিশ, শিক্ষক, ব্যবসায়ী সবাই। সোশ্যাল মিডিয়ার নামে এখন ব্ল্যাকমেল এবং চাঁদাবাজির মহোৎসব চলছে। এরা গুজব এবং অপতথ্য প্রচার করে সরকারকে বিব্রত করছে। এদের অপপ্রচারের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এসব ভিউ ব্যবসায়ীরা প্রথমে একজন ব্যক্তিকে টার্গেট করে। তারপর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। যোগাযোগ সফল হলে, সরাসরি চাঁদা দাবি করে। তাদের কাছে এআই দিয়ে বানানো কিছু ছবি কিংবা মিথ্যা অভিযোগ তুলে ধরে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে তার বিরুদ্ধে ফেসবুকে এবং ইউটিউবে এসব ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। অনেকে লোকলজ্জার ভয়ে, নিজের মানসম্মানের কথা চিন্তা করে, ভিউ ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করে। তাদের টাকা-পয়সা দিয়ে নিজের মানইজ্জত বাঁচায়। এরকম একজন একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একের পর এক ছবি আসতে থাকে। তিনি ছবিগুলো দেখেই বুঝতে পারেন এগুলো ডিপফেক। কিন্তু লজ্জায় আইটি বিভাগে ছবিগুলো পাঠাতে পারেননি। শেষে চক্ষুলজ্জার ভয়ে কিছু টাকা দিয়ে ম্যানেজ করেন। কিন্তু সবাই এই ব্যাংক কর্মকর্তার পথে যাননি।

একজন বিচারপতির কাছে এরকম খুদে বার্তা এলে তিনি ওই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। কিন্তু তার দুই দিন পর তাকে নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অপতথ্য ছড়ানো শুরু হয়। তখন ইউনূস সরকার। এসব অপতথ্য যাচাই না করেই সরকার তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। ক্ষোভে অপমানে তিনি পদত্যাগ করেন। কিন্তু এ ঘটনা জানাজানি হয়ে গেলে, এখন কোনো বিচারক আর সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনেন না। ফলে সোশ্যাল মিডিয়ায় চলছে চরিত্র হননের মহামারি। যে যেভাবে পারছে চাঁদাবাজি করছে।

ইউনূস সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে। কিন্তু নাগরিকদের সাইবার সুরক্ষার জন্য আইন করেনি। ফলে দেশের সব নাগরিক এখন সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি সুরক্ষার বাইরে। এর ফলে লাগামহীন হয়ে পড়ছে সাইবার অপরাধীরা। ২৪ এর জুলাই আন্দোলনের পর এরকম ২৫টি মামলা যাচাই করে দেখা গেছে, সব মামলাই হয়েছে, সোশ্যাল মিডিয়ার পোস্টের ভিত্তিতে। বিদেশে বসে কয়েকজন ফেসবুক এবং ইউটিউবে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারাই মামলার আসামি। তারা আদৌ অপরাধ সংঘটনের সঙ্গে সম্পৃক্ত কিনা তা খতিয়ে না দেখেই শুধু সোশ্যাল মিডিয়ার গালিগালাজের ওপর নির্ভর করে এসব মামলা করা হয়।

এখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়াই আইন, এরাই পুলিশের মতো তদন্তকারী এরাই বিচারক। ইউনূস সরকার এদের কথায় চলত। এখন দেশে একটি নির্বাচিত সরকার। তাদের ক্ষমতার উৎস সোশ্যাল মিডিয়া নয়, জনগণ। তাই এসব অরাজকতার লাগাম টেনে ধরার এখনই সময়।

সোশ্যাল মিডিয়ার কারণে ব্যবসায়ীরা আতঙ্কিত, আমলারা ভীত, সব শ্রেণিপেশার মানুষ সন্ত্রস্ত। এরাই এখন যেন বিকল্প সরকার। এদের কারণে নারীরা লাঞ্ছিত হচ্ছেন। কুৎসিত আক্রমণের শিকার হয়ে অনেকের সংসার ভেঙে যাচ্ছে। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া এখন এক ভয়াবহ আতঙ্কের নাম। এখান থেকে আমাদের মুক্তি পেতেই হবে। বাংলাদেশে আজ যা ঘটছে, বিশ্বের বিভিন্ন দেশে এত ভয়াবহ না হলেও এর কাছাকাছি অবস্থা ছিল। সেখান থেকে আইন করে, ফেসবুক ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় এনে পরিস্থিতি সামাল দিয়েছে। কদিন আগেই ভারতে ফেসবুকে মাধ্যমে হেনস্তার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার হয়রানির শিকার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা ভাটিয়া। অনলাইনে গেম খেলার সময় নিতারাকে এই আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়, খেলার মাঝেই জনৈক ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চেয়ে বসেন। বিষয়টি জানতে পেরেই মহারাষ্ট্র সাইবার সেলের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয়। তদন্তে নামে পুলিশও। তারকা কন্যাকে অশ্লীল মেসেজ পাঠানো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ভারত সোশ্যাল মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

ফেসবুক, ইউটিউবসহ সামাজিক প্ল্যাটফর্মগুলোকে ভারতে কার্যালয় করতে বাধ্য করেছে। তাদের ভারতীয় আইনের আওতায় আনা হয়েছে। ফলে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রকাশ করলে সরাসরি প্রথম এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়। এর ফলে কাউকে হয়রানি করা, ব্ল্যাকমেল করা পোস্টগুলো দ্রুত প্রতিষ্ঠানগুলো নামিয়ে ফেলে। ভারতে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধানত আইনগত নীতিমালা এবং কঠোর সরকারি নির্দেশিকার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা ভুয়া খবর প্রতিরোধ, জাতীয় নিরাপত্তা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ ((IT Act), তথ্যপ্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) রুলস, ২০২১ (IT Rules, ২০২১) এর মাধ্যমে ভারত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত রেখেই অপতথ্য, গুজব এবং হিংসাত্মক পোস্ট প্রতিরোধে অনেকটাই সফল হয়েছে। বিভিন্ন দেশ মেটা এবং গুগলের অফিসের শাখা তাদের দেশে করতে বাধ্য করেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ১৫৬ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গুগলকে ২১ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স সরকার। অস্ট্রেলিয়া গত বছর থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব, চরিত্র হনন এবং হিংসা বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইন করেছে। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সব আইনের ঊর্ধ্বে। তাদের নিয়ন্ত্রণ করার কেউ নেই। মেটা বা গুগলের কোনো শাখা অফিস নেই বাংলাদেশে অথচ বাংলাদেশের ৬ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। মেটার তথ্য অনুযায়ী বাংলাদেশ ফেসবুক ব্যবহারের বিশ্বে দশম। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক কম ব্যবহারকারী দেশ সিঙ্গাপুর, আয়ার ল্যান্ড, ইসরায়েলের মেটা অফিস খুলেছে। প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে পাঁচশ কোটি টাকা আয় করে। সরকার চাইলেই মেটা বা গুগলকে এদেশে অফিস করতে বাধ্য করতে পারে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় স্বেচ্ছাচারিতা, মানুষের চরিত্র হননের বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। না হলে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সরকারকেই চ্যালেঞ্জ করবে।

ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক
এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, কুমিল্লা। কুমিল্লায় বৈশাখী ঝড়ে ১৭টি উপজেলাতেই বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে খুঁটি উপড়ে, ট্রান্সফরমার ও মিটার নষ্ট হয়ে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে।

পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বলা হচ্ছে, খুব দ্রুত সময়ের মধ্যে এসব বৈদ্যুতিক সংযোগ মেরামত করা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে মেরামত কাজ বিলম্বিত হচ্ছে।

বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীরা। অনেক কেন্দ্রে শিক্ষার্থীরদের পরীক্ষা দিতে হয়েছে অন্ধকারে কিংবা চার্জার লাইট বা মোমবাতি জ্বালিয়ে।

এছাড়া সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জেলার দক্ষিণে কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে থাকা উপজেলাগুলো। দুই দিনের কালবৈশাখীতে এখানকার ৬ উপজেলা- আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী বলেন, ঝড়ের তাণ্ডবে মোট ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ভেঙে নষ্ট হয়েছে ৫৫০টি মিটার। অন্তত ১ হাজার ২৫টি স্পটে বৈদ্যুতিক সংযোগের উপরে গাছ পড়েছে এবং ৭৩৮টি স্পটে তার ছিড়ে পড়েছে। ছয় উপজেলায় ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ২৭ হাজার গ্রাহকের।

তিনি বলেন, রোববারের পর আমরা সকল সংযোগ চালু করেছিলাম। কিন্তু মঙ্গলবারের ঝড়ে আবারো এসব সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়েছে। আমরা সেগুলো পুনরুদ্ধারে দিন-রাত কাজ করছি।”

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড়ে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকেন এই এসব এলাকার গ্রাহকরা। পরে বিকেল ৫টায় জাতীয় গ্রিডের প্রধান সংযোগটি সংস্কার করা হয় বলে জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।

সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাশেদুজ্জামান বলেন, “ঝড়ের পর থেকে আমাদের টিম সব জায়গায় কাজ করছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ মঙ্গলবার রাত পর্যন্ত জানা যায়নি।”

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, উপজেলার ভবানীপুর, এগারোগ্রামসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। সেগুলো অপসারণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, সেগুলো আবারও সংযোগ দিতে কাজ করছে পল্লী বিদ্যুৎ।

কুমিল্লায় পল্লী বিদ্যুতের ৪টি সমিতির মোট ক্ষয়ক্ষতি জানতে আরো সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ দপ্তর।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি আরো কয়েকদিন চলমান থাকতে পারে।

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ জাহিদুর রহিম মোল্লা ,জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে বালিয়াকান্দি উপজেলার অডিটোরিয়াম হল রুমে

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভীন । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হয়ে সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোঃ ইমরুল কায়েসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়। পৌর এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি অব্যাহত রাখার পাশাপাশি এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি। এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার
মোঃ হালিম মিয়া বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

গতকাল ২৬’এপ্রিল রবিবার বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রফিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছিল যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, চাঁদাবাজি, ভূমি দখল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে রফিজ উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তদন্তে সত্যতা না পাওয়ায় আমি পুনরায় দায়িত্বে ফিরতে পেরেছি। দলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”

নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি বলেন, “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি, সবাই ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “দলীয় প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপি ন্যায় ও শৃঙ্খলার প্রশ্নে আপসহীন। ভবিষ্যতেও যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”