1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
​আজ ২৪ মে (রবিবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।
​বিনামূল্যে এই চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
​বক্তারা বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন কোনো দরিদ্র ও দুস্থ পরিবার খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের এই সংকটে দলের নেতা-কর্মীরা সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
​দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে আজ ২৪ মে ও আগামীকাল ২৫ মে দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com