1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার ফুলতলা বাজারে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং ঔষধ প্রশাসনের অভিযান পরিচালিত। *সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?*

পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ বুধবার সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষের প্রায় এক ঘণ্টা আগে পর্যন্তই ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ, যা ২০১১ সালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে প্রথম দফায় একই সময়ে ভোট পড়েছিল ৮৯ দশমিক ৯৩ শতাংশ। ফলে দ্বিতীয় দফায় ভোটদানের হার প্রথম দফাকেও ছাড়িয়ে গেছে।
এদিকে বুথফেরত জরিপে ইঙ্গিত মিলছে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো সরকার গঠন করতে পারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ছয়টি জরিপ সংস্থার প্রকাশিত সমীক্ষার মধ্যে চারটি বিজেপির জয়ের আভাস দিয়েছে। অন্যদিকে দুটি জরিপে তৃণমূল কংগ্রেসের জয় দেখানো হয়েছে।
‘জনমত পোল’-এর পূর্বাভাসে তৃণমূল কংগ্রেস ১৯৫–২০৫টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে, যেখানে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা ৮০–৯০। একইভাবে ‘পিপলস পালস’ জরিপে তৃণমূলকে ১৭৭–১৭৮ এবং বিজেপিকে ৮৫–১১০ আসন দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘প্রজা পোল’ বিজেপিকে ১৭৮–২০৮টি আসন দিয়ে বড় জয়ের পূর্বাভাস দিয়েছে। ‘পি-মার্ক’, ‘ম্যাট্রিজ’, ‘পোল ডায়েরি’ এবং ‘চাণক্য স্ট্র্যাটেজিস’-এর মতো সংস্থাগুলোর সমীক্ষাতেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত মিলেছে।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অধিকাংশ জরিপই দেখাচ্ছে, এবার বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।
তবে বিশ্লেষকদের মতে, বুথফেরত জরিপ সবসময় চূড়ান্ত ফলাফলের সঙ্গে মেলে না। তাই প্রকৃত চিত্র জানা যাবে ফল ঘোষণার পরই।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com