1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এসএসসি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা দুই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনও কাটেনি, জানাল ইরান মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভারত–রাশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের অনুমতি বগুড়া পৌরসভা অবশেষে সিটি করপোরেশন: সোমবার উদ্বোধন করবেন তারেক রহমান** হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

ভারত–রাশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের অনুমতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ভারত ও রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতায় নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশ দুটি একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ তিন হাজার করে সেনা মোতায়েনের অনুমতি দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাশিয়ার গণমাধ্যম RT-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতের ইংরেজি দৈনিক The Statesman।
চুক্তি অনুযায়ী, শুধু সেনা নয়—উভয় দেশ একে অপরের ভূখণ্ডে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের সুযোগও পাবে। এর ফলে দুই দেশের সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।
এই সমঝোতার মূল ভিত্তি হলো পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি, যা আরইএলওএস (RELOS) নামে পরিচিত। এর আওতায় দুই দেশ যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ বিনিময় এবং মানবিক সহায়তা কার্যক্রমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে এবং অপারেশনাল কার্যক্রম পরিচালনা সহজ হবে। বিশেষ করে বন্দর ব্যবহারে যুদ্ধজাহাজ নোঙর করা এবং বিমানঘাঁটির সুবিধা নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা কমে আসবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন-এর ভারত সফরের সময় এই চুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়। পরে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদিত হয় এবং সম্প্রতি এর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রাশিয়ার সরকারি আইন বিষয়ক ওয়েবসাইটেও প্রকাশিত নথিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে যৌথ মানবিক ও সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com