1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর

সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

​স্টাফ রিপোর্টার: কাজল ইব্রাহিম , বঙ্গ নিউজ বিডি

পাঁচ পেরিয়ে ছয়ে পা—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বি নিউজ মিডিয়ার ৫ম বর্ষপূর্তি।

বৃহস্পতিবার ৯ এপ্রিল সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ী মার্কেট প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সাফল্যের অর্ধযুগে পদার্পণ উদযাপন করা হয়।

বি নিউজ মিডিয়ার সম্পাদক আবুল হাসান আকাশের সভাপতিত্বে এবং প্রভাষক ও সাংবাদিক নাজিবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদির, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি লিলি সরকার এবং মধুপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু।

বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বি নিউজ মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনেও সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে এই সংবাদ মাধ্যমটি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, শালবন বার্তার সম্পাদক এস এম শহীদ, এনসিবি মধুপুরের সমন্বয়কারী সবুজ মিয়া, চ্যানেল এস-এর প্রতিনিধি মো. আলকামা সিকদার, দৈনিক দিনকাল ও এস বাংলা টিভির জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন জনী এবং কাজী টিভির বিশেষ প্রতিনিধি রাজিবুল ইসলাম রিয়াজ।

এছাড়াও মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. জাহিদ সরকার, নিউজ প্রেজেন্টার বকুল আক্তার ইতি ও নিরঞ্জন আর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কেক কাটা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com