1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২ দাউদকান্দিতে গ্রেফতার ইস্যুতে উত্তাল ছাত্রসমাজ: ‘জুলাই চেতনা দমাতে ষড়যন্ত্র’ অভিযোগ ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইউসুফ আলী সভাপতি। সাধারণ সম্পাদক শেখ ফরিদ। একদিনে ৩১ বিল পাস: সংসদে নতুন ইতিহাস, বিরোধীদের ওয়াকআউট ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজির মৃত্যু—মার্কিন-ইসরায়েলি হামলায় আহত হয়ে শেষ নিঃশ্বাস

দাউদকান্দিতে গ্রেফতার ইস্যুতে উত্তাল ছাত্রসমাজ: ‘জুলাই চেতনা দমাতে ষড়যন্ত্র’ অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা মুখপাত্র সাকিব হোসাইন ও তার ভাইকে গ্রেফতারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছাত্রনেতারা এই গ্রেফতারকে ‘পরিকল্পিত রাজনৈতিক হয়রানি’ আখ্যা দিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের শহীদ সুলতান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি না হওয়া সত্ত্বেও দাউদকান্দি মডেল থানার গৌরীপুর ফাঁড়ি পুলিশ অন্যায়ভাবে সাকিব হোসাইন ও তার ভাইকে আটক করেছে। তাদের দাবি, এটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়—বরং চলমান ছাত্রআন্দোলনের কণ্ঠরোধের সুপরিকল্পিত অপচেষ্টা।
বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দাউদকান্দিতে সামনের সারির নেতৃত্ব দেওয়া সাকিব হোসাইনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। আন্দোলনের শক্তিকে দুর্বল করতে এবং ‘জুলাই চেতনা’কে স্তব্ধ করতে এই গ্রেফতারকে একটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন তারা।
প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন বক্তারা। তাদের ভাষ্য, “যদি প্রশাসন নিরপেক্ষ না থাকে, তবে তা জনআস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।” একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি না দেওয়া হলে দাউদকান্দির ছাত্রসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রনেতাদের পাশাপাশি স্থানীয় ছাত্র-জনতাও উপস্থিত ছিলেন। তারা একযোগে এই ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি জুলাইয়ের ঘটনাপ্রবাহ ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দি এলাকায় ছাত্রসমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে, যা পরিস্থিতিকে নতুন করে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com