1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক “৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয়—ইরানের দাবি, ১০ দফা প্রস্তাব মানতে বাধ্য ওয়াশিংটন” *অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন* হরমুজ ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেটো দিল চীন-রাশিয়া, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা—‘বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির জয় হবেই’ হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র উত্তেজনা: ট্রাম্পের ‘সভ্যতার মৃত্যু’ হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা ইরানের *জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক

*অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন*

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : লালমাই উপজেলার ২ নং বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা পশ্চিম পাড়ার ১২ বছর বয়সী অসহায় মেয়ে সামিয়া আক্তারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান স্বপ্ন
স্বপ্ন মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় সামিয়ার জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের একটি উদ্যোগ গ্রহণ করেছে।
এই সহায়তার মাধ্যমে সামিয়ার নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ এবং তার সার্বিক জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। স্বপ্ন সবসময়ই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, মহিলা সদস্য শাহিদা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বপ্ন-এর কর্মকর্তা বৃন্দ।
চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। স্বপ্ন-এর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।
স্বপ্ন (Shwapno) দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এই উদ্যোগ তারই একটি ধারাবাহিকতা, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্ন (Shwapno) বিশ্বাস করে, ছোট কিন্তু নিয়মিত সহায়তাই একজন মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com