1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
*জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎

*জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি*

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটারের এক ট্যাংক জ্বালানিতে ১২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এতে প্রতি কিলোমিটার যাতায়াতে গাড়িটির খরচ পড়েছে মাত্র ৬ টাকা।

ঢাকার তেজগাঁও থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত যায় এবং একই পথে ফিরে আসে। যাত্রাপথে গাড়িটি মাওয়া হয়ে পদ্মা সেতুও অতিক্রম করে। কোম্পানিটি আগে এই গাড়ির রেঞ্জ ১২০০ কিলোমিটার দাবি করলেও, বাংলাদেশের রাস্তায় বাস্তব পরীক্ষায় তা আরও ৫৫ কিলোমিটার বেশি পারফর্ম করেছে।

ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -এর এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি এর ‘সুপার হাইব্রিড সিস্টেম (SHS), যা ১.৫ লিটার টার্বো ইঞ্জিনের সাথে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয় ঘটিয়ে সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

ওমোডা জাইকো সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ জনাব জোশ টিমোথি এবং কারস অ্যান্ড কনভারসেশন-এর অ্যাডমিন জনাব মুস্তাভি-এর মতে, প্রিমিয়াম এসইউভি ক্যাটাগরিতে এত কম খরচে এবং দীর্ঘ দূরত্বে চলার সক্ষমতা দেশের হাইব্রিড গাড়ির বাজারে ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মূলত আন্তঃজেলা ভ্রমণে ‘রেঞ্জ এনজাইটি’ বা চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর করতেই এই সফল পরীক্ষা চালানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com