1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
“ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত

সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইসলামী চান্দ্রবর্ষের শেষ মাস জিলহজের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য সময়সূচি সামনে রেখে দেশটির মন্ত্রিসভা টানা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।
আমিরাত সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে। সেই হিসাবে ৯ জিলহজে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
এই সম্ভাব্য তারিখ বিবেচনায় ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশটিতে সাপ্তাহিক ছুটি (শনিবার ও রবিবার) পড়ছে ৩০ ও ৩১ মে।
সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ভোগ করবেন আমিরাতের নাগরিকরা। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে জিলহজের চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com