1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন সরবরাহ নিয়ে বিরোধের জেরে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী হেমন্ত চাকমা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের মহাজন পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

জানা যায়, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে রেশনিং ব্যবস্থায় জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি গ্রাহককে ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করলে ট্যাগ অফিসার হেমন্ত চাকমা তা দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনার জের ধরে দুপুরে মহাজন পাড়া এলাকায় খাবার খেতে গেলে অভিযুক্ত যুবকরা তাকে দোকান থেকে টেনে বের করে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার একটি হাত ভেঙে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com