1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩ হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, ইরানের পাল্টা হুঁশিয়ারি—উত্তেজনা চরমে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, আজই একনেকের প্রথম বৈঠক 🗳️ সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: তফসিল ঘোষণা ইসির খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরে মাদক বিরোধী অভিযানে ১০ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক মাদক কারবারীরা হলো মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা-আবুল কালাম, ভেদভেদী, শিবাশীষ দত্ত (৫০), পিতা-মৃত হরিকমল দত্ত, ডিসি বাংলো, নাছির উদ্দিন (৪৫), পিতা-মৃত আমিন কম্পানি, রিজার্ভ বাজার, জাহিদুল আলম (৩৫), পিতা-মৃত মাহাবুব আলম, ইরিন চাকমা (২২), পিতা-সমীর কান্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা, ইমন চাকমা (১৯), পিতা-সুমন্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা, সুশান্ত চাকমা (১৮), পিতা-সুমন্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা, রনেল চাকমা (২২), পিতা- ধন্য চাকমা, মাইচছড়ি, নানিয়ারচর, মোঃ আকাশ (২২), পিতা- মাসুদ রানা, হাসপাতাল এলাকা, মিল্টন বিশ্বাস (৪০) পিতা-মৃত টনু ‍বিশ্বাস, আসামবস্তি রাঙ্গামাটি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতোয়ালি থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com