1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। রোববার (৫ এপ্রিল) এনএসসি কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে গিয়ে কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, তদন্তে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা হয়েছে এবং কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্যে নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সকল পরিচালকের সঙ্গে কথা বলেছে কমিটি।
তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। এ বিষয়ে আসাদুজ্জামান জানান, তার বক্তব্য শোনার জন্য চিঠি দিয়ে সময় দেওয়া হলেও তিনি উপস্থিত হননি।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ দেওয়া হয়েছে—বিশেষ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং চিহ্নিত ত্রুটি বা বিচ্যুতি কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে নির্দিষ্ট দিকনির্দেশনা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যরা সরাসরি উপস্থিত না থাকলেও লিখিতভাবে তাদের বক্তব্য দিয়েছেন বলেও জানান তিনি।
গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত ১৫ কার্যদিবসের আগেই তারা প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশ বিসিবি নির্বাচন বয়কট করে। এর প্রভাব পড়ে ঘরোয়া ক্রিকেটেও—এখনও বেশ কয়েকটি প্রতিযোগিতা শুরু হয়নি। পরে নতুন সরকার গঠনের পর ক্রীড়া সংগঠকরা আনুষ্ঠানিকভাবে এনএসসির কাছে অভিযোগ দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com