1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে জাতীয় বেতন কমিশন-২০২৫, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে গঠিত হয়ে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
তবে এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে কমিশন জানিয়েছে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
সূত্র জানায়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার ব্যয় সাশ্রয়ের নীতি অনুসরণ করছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন চলতি অর্থবছরে সম্ভব না হয়ে ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে।
সংশ্লিষ্টদের মতে, শেষ পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়নের পথেই হাঁটতে পারে সরকার—প্রথমে মূল বেতন, পরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com