1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ যুব ফুটবল দল। এই গৌরবময় সাফল্যে দলটির খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের জয় পায় বাংলাদেশ। ম্যাচজুড়ে দুই দলের লড়াই ছিল সমানতালে, তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে শিরোপা ধরে রাখতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ ফুটবলাররা দেশপ্রেম ও টিম স্পিরিটের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিজয়কে অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। তরুণদের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com