স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরের Singapore General Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ খবরে জানা গেছে, তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে সীমিতভাবে সবার সঙ্গে কথা বলতে পারছেন।
এর আগে চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার Evercare Hospital Dhaka থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। তিনি National University Hospital-এ চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
দলের এই দুই জ্যেষ্ঠ নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।