মোঃ সবুর শেখ। উপজেলা প্রতিনিধি।০২ রা এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার, খুলনা।
খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্ৰামের কলোনি এলাকায় থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে পোশাক পরিহিত অবস্থায় পুলিশের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানে জানা যায়, আটক আসামি মোঃ তাইজুল ইসলাম রনি (৩৪), পিতা -মৃত ওমর ফারুক। দীর্ঘ দিন যাবৎ দামোদর কলোনি পাড়া এলাকা জুড়ে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিলো।এরই প্রেক্ষিতে গতকাল বিকাল আনুমানিক ০৫:৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোস্তফা কামাল সাহেবের নির্দেশে, এসআই জনাব শফিউজ্জামান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ শরিফুল ইসলাম, নারী কনষ্টেবল রোজিনা মুন্নি, নারী কনষ্টেবল রহিমা খাতুন ও ড্রাইভার কনষ্টেবল মোঃ রফিকুল ইসলাম দামোদর কলোনি পাড়ায় অবস্থিত মোঃ তাইজুল ইসলাম রনির বাড়িতে পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালিয়ে সেখানে অবস্থানরত কয়েকজন মাদকসেবী ও বিক্রেতাদের হাতেনাতে আটক করলে,তারা পুলিশের সাথে ধস্তাধস্তি ও চিৎকার করে তাদের দলের অন্যদের ডাক দিলে তাৎক্ষণিক ভাবে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় পনের বিশ জনের একটি দল পুলিশের উপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিতে চেষ্টা চালায়।কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফুলতলা থানা পুলিশের আরো একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গেলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় আসামি (১) তাইজুল ইসলাম রনি,(২) মুসলিমা বেগম ও (৩)রাখি বেগমকে ৩১ পিচ ইয়াবাসহ আটক করা হয় এবং বাকি আসামিরা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসামিদের আঘাতে প্রাথমিকভাবে আহত হন এবং তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানার সূত্রে জানা যায়, পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোস্তফা কামাল সাহেবের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান ফুলতলা থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অঞ্চলকে মাদকমুক্ত জীবনধারায় ফিরিয়ে আনতে সবোর্চ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।