1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা প্রথমবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট শহীদের পরিবারের পাশে সরকার: মীর মুগ্ধের বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টদের ওপর হামলার হুমকি ইরানের, নিরাপদে সরে যেতে সতর্কতা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন, ইরানের বিরুদ্ধে অভিযোগ হরমুজ প্রণালি ও কৌশলগত চাপ—ইরানকে ঘিরে দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ

ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট নিন্দা না জানানোয় তেহরান কিছুটা কষ্ট পেয়েছে।
বুধবার ইরান দূতাবাসে আয়োজিত এ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে কোনো দেশের ওপর হামলা হলে তা স্পষ্টভাবে নিন্দা করা উচিত। পাকিস্তান, তুরস্ক, চীন, রাশিয়া ও স্পেনসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে এ হামলার নিন্দা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত বাংলাদেশের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও আশা প্রকাশ করেন, জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে বাংলাদেশ আরও দৃঢ় অবস্থান নেবে। একই সঙ্গে বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ নেয়, তা ইরান স্বাগত জানাবে বলেও জানান।
তিনি বলেন, ইরান আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সাধারণ মানুষের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করলেও এর দায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপান তিনি, যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া মধ্যস্থতার চেষ্টা চালানো দেশগুলোর উদ্যোগকেও স্বাগত জানিয়েছে তেহরান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com