1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

রমজানেই নয়, সারা বছর ইবাদতের পরিবেশ চান : আমির হামজা 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে

কুষ্টিয়া,  ২১ ফেব্রুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মুফতি আমির হামজা বলেছেন, শুধু রমজান মাসে নয়—সারা বছরই মুসল্লিদের মাথায় টুপি ও ইবাদতের পরিবেশ দেখতে চান তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই, এই পরিবেশ যেন বাকি ১১ মাসও বজায় থাকে। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন যে অবস্থায় পাচ্ছি, আগামী ১১ মাসও আপনাদের এমন চেহারা, সুরত এবং কর্ম আমরা দেখতে চাই।”
সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা মেকানিজম যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে সাংবাদিকরা স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। “ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না,”—যোগ করেন তিনি।
সাংবাদিকতা পেশাকে মহান আখ্যা দিয়ে মুফতি আমির হামজা বলেন, “আপনারা যে মহান পেশায় নিয়োজিত থেকে তথ্য জাতির সামনে তুলে ধরেন, সেই কাজটাও ইবাদত। আমরা অনেকেই বিষয়টি সে অর্থে উপলব্ধি করি না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার এবং সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের আমির এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন।
ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com