1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি
এস এম শাহ্ জালাল সাইফুল | কুমিল্লা
কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে নতুন গতি পেয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলার জুয়ানপুর বাজারে অনুষ্ঠিত হয় বিএনপির প্রথম পথসভা। সকাল ১০টায় শুরু হওয়া এ পথসভায় ধানের শীষের প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়ার বাড়ি থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণার সূচনা করেছি। জুয়ানপুর গ্রাম ও জুয়ানপুর প্রাইমারি স্কুল কেন্দ্র এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানকার জনগণ বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো কর্মসূচিতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির সুস্পষ্ট প্রকাশ ঘটে, যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়।
এই পথসভায় সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়ার পরিবারের একাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
সাবেক এমপি সুবেদ আলী ভূঁইয়ার ছোট ভাই আবুল হোসেন ভূঁইয়া,
সাবেক অধ্যক্ষ আবুল কাশেম ভূঁইয়া,
সরোয়ার জাহান ভূঁইয়া,
মিলন ভূঁইয়া,
অধ্যাপক সাহ আলম ভূঁইয়া,
সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন ভূঁইয়া এবং
সাবেক চেয়ারম্যান নূরুল আলম ভূঁইয়া।
বক্তারা জানান, ধনিয়া বনণ্য মালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম ভূঁইয়াকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অতীতে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর তিনি নিজ গ্রামের বাড়ি জুয়ানপুর ভূঁইয়া বাড়িতে প্রত্যাবর্তন করলে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়।
এছাড়াও এক সপ্তাহ আগে একই গ্রামের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এর ফলে সাবেক আওয়ামী লীগ এমপি পরিবারের সদস্যদের যোগদানের মধ্য দিয়ে পুরো জুয়ানপুর গ্রাম এখন বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে বলে স্থানীয় নেতারা দাবি করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন গোয়ালভারি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সী, গোয়ালভারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদার, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক রোমান খন্দকার, গোয়ালভারি ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম আব্দুল লতিফ ভূঁইয়া। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন,
“এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। দাউদকান্দি–মেঘনার মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে।”
বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি–মেঘনা আসনে বিএনপির শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com