1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

তারেক রহমানের সঙ্গে কানাডা ও সুইজারল্যান্ডের কূটনৈতিকদের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আন্তর্জাতিক আগ্রহের ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একের পর এক কূটনৈতিক সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকেও বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক এসব সাক্ষাৎ বাংলাদেশের গণতান্ত্রিক সংকট, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি ও আগ্রহেরই প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বহুপাক্ষিক সংলাপ ও কূটনৈতিক তৎপরতার গুরুত্বও তুলে ধরছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com