1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

শোকের ভিড়ে বিজয় সরণি: ব্যারিকেডের সামনে কান্না ও মোনাজাত, পরে খালেদা জিয়ার কবর জিয়ারতের সুযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীর বিদায়ে এখনো শোকাহত দেশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিজয় সরণি এলাকায় খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল বেলা ব্যারিকেডের কারণে অনেকেই ভেতরে প্রবেশ করতে না পেরে রাস্তাতেই মোনাজাতে অংশ নেন। এক পর্যায়ে আবেগে ভেঙে পড়ে অঝোরে কান্না করতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে বেলা ১১টার পর বিজয় সরণির ব্যারিকেড সরিয়ে নেওয়া হলে বেইলি ব্রিজ পর্যন্ত সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর দলে দলে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা কবর জিয়ারতে অংশ নেন। ফেনী থেকে আসা মবিনুল ইসলাম বলেন, “আমি কোনো রাজনীতি করি না। কিন্তু বেগম জিয়াকে সবসময়ই ভালোবাসি। তার শাসনামল আমার কাছে ছিল সোনালী সময়। শেষ শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি।”
শোক, ভালোবাসা আর অশ্রুসিক্ত হৃদয়ে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীতে এখনো মানুষের ঢল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com