1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া: আইইবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, রাজধানীর প্রাণকেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের একাডেমি উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। প্রকৌশলীদের স্বপ্নের, আশার এবং উন্নয়নের বাতিঘর ছিলেন খালেদা জিয়া।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি’র কৃষিকৌশল বিভাগের উদ্যোগে আইইবির আজীবন সদস্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে আইইবির নেতৃবৃন্দ স্মৃতি চারণ করে এইসব কথা বলেন।

কৃষিকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীবের সঞ্চালনায় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তামাল), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, কৃষিকৌশল বিভাগ আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং সদস্য প্রকৌশলী আবুল খায়ের মো. মাযহারুল ইসলাম কনকসহ আইইবি ও কৃষিকৌশল বিভাগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com