1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষণ্ন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাসপাতাল প্রাঙ্গণে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে আহাজারি করেন।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতেই চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে মায়ের মরদেহ দেখে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এ সময় তাকে গভীরভাবে বিষণ্ন ও বিমর্ষ দেখা যায়। গাড়ির সামনের আসনে বসে নীরবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি।
সকাল থেকেই সরেজমিনে দেখা গেছে, এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়ছে। শোকাহত নেতাকর্মীদের কান্না ও আহাজারিতে সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা।
এদিকে তার মৃত্যুর খবরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চীনের পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com