1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : নারী জাগরণের অগ্রদূত ও প্রখর লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

তারেক রহমান বলেন, রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠলেও বেগম রোকেয়া ছিলেন সময়ের অনেক এগিয়ে থাকা এক আলোকবর্তিকা। তিনি উপলব্ধি করেছিলেন—সমাজে নারীরা পিছিয়ে পড়ার মূল কারণ শিক্ষার অভাব। তাই নারী শিক্ষার বিস্তার এবং নারীর ব্যক্তিত্ব বিকাশে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।

তিনি আরও বলেন, বিশেষ করে মুসলিম নারীদের আলোকিত করতে বেগম রোকেয়া সর্বপ্রথম উদ্যোগ নেন এবং সমাজের গোঁড়া রক্ষণশীলদের প্রবল বিরোধিতা সত্ত্বেও অদম্য ও অবিচল ছিলেন তাঁর কর্তব্যবোধে। ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি সমাজের নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

তারেক রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্বাস করতেন নারীকে শিক্ষায় শিক্ষিত ও স্বাবলম্বী করলেই প্রকৃত মুক্তি সম্ভব। তাই তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলেন এবং সব বাধা অতিক্রম করে নারীমুক্তির বাণী তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন, বেগম রোকেয়ার কর্মময় জীবন, আদর্শ ও উচ্চারণ আজও নারী সমাজকে অনুপ্রাণিত করবে এবং সঠিক স্বাধীনতার পথে এগিয়ে নেবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com