1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

ডিসিসিআই–সানেমের সভায় শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব, বক্তব্য রাখেন বিজিএমই’র ভাইস প্রেসিডেন্ট বিদিয়া খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে আয়োজিত “Bangladesh Industrial Energy Efficiency Policy” শীর্ষক মতবিনিময় সভা আগামী শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের শিল্প খাতে জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগে নীতিগত দিকনির্দেশনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। শিল্প অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন কাঠামো—এসব বিষয়ে বিশেষজ্ঞরা তাৎপর্যপূর্ণ মতামত উপস্থাপন করেন।

উক্ত আলোচনা সভায় বিজিএমই’র ভাইস প্রেসিডেন্ট বিদিয়া খান বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে হলে জ্বালানি দক্ষতা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। বিদিয়া খান আরও উল্লেখ করেন, শিল্প কারখানাগুলোতে স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা নীতিমালা বাস্তবায়নে শিল্প উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, গবেষণা ও উদ্ভাবনমুখী উদ্যোগ বাড়ানো এবং জ্বালানি দক্ষতা সংক্রান্ত জাতীয় কৌশল হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিসিসিআই, সানেম, শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষক এবং নীতি–নির্ধারকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com